পিএসএল প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার


 এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সমান্তরালে চলবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। স্বাভাবিকভাবেই আইপিএলে দল না পাওয়া খেলোয়াড়দের আগ্রহ বেড়েছে পিএসএলে।

এবারের পিএসএল প্লেয়ার্স ড্রাফটে বিশ্ব ক্রিকেটের বড় কয়েকটি নামের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়ও আছেন ৮ জন। তাঁদের শীর্ষ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডে রাখা হয়েছে।আগামী শনিবার পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে বেলুচিস্তানের বন্দর নগরী গোয়াদারে। আয়তনে পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশে এবারই প্রথম খেলোয়াড় কেনার হাঁকডাক হতে চলেছে। আগের নয়

 আসরের ড্রাফট হয়েছিল লাহোর, ইসলামাবাদ ও দুবাইয়ে।

প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা ৮ বাংলাদেশি হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়।

এবারের ড্রাফটে ১৯ দেশের ৫১০ ক্রিকেটার নাম নিবন্ধন করিয়েছেন। যেসব বিদেশি খেলোয়াড় আইপিএলে দল পাননি—এমন অনেকেই পিএসএলের ড্রাফটে নাম দিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post