বাংলাদেশ কি পারবে ভারত, পাকিস্তান ও ইংল্যান্ডের কীর্তি ছুঁতে

 

প্রথম দুই ম্যাচ জিতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশউইন্ডিজ ক্রিকেট

সেন্ট ভিনসেন্টে কি হ্যাটট্রিক জয় পাবে বাংলাদেশ?

বাংলাদেশ সময় আগামীকাল সকালে লিটনরা সেটি পেয়ে গেলে বড় ঘটনাই হবে। তাতে যেমন ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের বদলা নেওয়া হবে, তেমনি প্রতিপক্ষকে তাদেরই মাঠে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করার এক যুগের অপেক্ষা ফুরাবে বাংলাদেশের।

টি–টোয়েন্টিতে একাধিক ম্যাচের পাঁচটি সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। সেই পাঁচ সিরিজের দুটি ছিল তিন ম্যাচের—একটি আয়ারল্যান্ড ও অন্যটি ইংল্যান্ডের বিপক্ষে। ২০২৩ সালের মার্চে ঘরের মাঠে সে সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধবলধোলাই করাটা বিস্ময়কর ঘটনাই ছিল। তিন ম্যাচের অন্য সিরিজটি ২০১২ সালে। আয়ারল্যান্ড সফরে আইরিশদের ধবলধোলাই করেছিল বাংলাদেশ।এক যুগ পর ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে ধবলধোলাই করতে পারলে সেটির মাহাত্ম্য যে আরও বড় হবে, সেটি না বললেও চলে। একে তো ওয়েস্ট ইন্ডিজ এ সংস্করণে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন, তার ওপর ঘরের মাঠে তাদের ইতিহাস।

এমন নয় যে ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে টি–টোয়েন্টিতে কখনো ধবলধোলাই হয়নি। একাধিক ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়রা ঘরের মাঠে চারবার ধবলধোলাই হয়েছে। তবে এর দুটি ছিল তিন ম্যাচের সিরিজ, দুবারই ২০১৯ সালে।  আরো পড়ুন 

Post a Comment

Previous Post Next Post